উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৫:১২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমীন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল সেনগুপ্ত, সিনিয়র শিক্ষক মো. আনিসুর রহমান, মো. শফিকুর রহমান, কল্পনা রানী দেব, মনসুর আহমদ তালুকদার, অভিভাবক সদস্য মীর মঈন উদ্দিন আকবর।
বিদ্যালয়ের স্কাউট শিক্ষক মো. হাফিজ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার শামীম, গীতাপাঠ করে ঐশি চন্দ প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এহতেশামুল হক মেহের, ফাতেমা জান্নাত তানহা ও মাহদীন আলভী। কবিতা আবৃত্তি করে অষ্টম শ্রেণির ছাত্রী আফরিন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আব্দুল আহাদ। অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা এবং বিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করেন। তারা বিদ্যালয়ের বরাদ্দকৃত ভবন দ্রুত নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।




