জাফলংয়ে ট্রাকের ধাক্কায় শিশু নিহত
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০১:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জাফলং মামার দোকান-মোহাম্মদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নয়ন মিয়া (৭)। সে ওসমানীনগর উপজেলার কাশিপাড়া এলাকার খাইরুল ইসলামের ছেলে। তার বর্তমানে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় বসবাস করছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নয়ন মিয়া রাস্তা পার হচ্ছিল। এসময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।





