কাষ্টঘরে মাদক কারবারি আটক
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৩:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর মহাজনপট্টি কাষ্টঘর এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশ কোতোয়ালী থানাধীন মহাজনপট্টি এলাকার কাষ্টঘর প্রবেশমুখে খান পেন্সি হার্ডওয়্যার দোকানের সামনে থেকে তাকে আটক করে।
আটককৃতের নাম- মো. পাপলু (২৮)। সে সিলেটের মোগলাবাজার থানার সাজিদাবাদ গ্রামের মো. শফিকের পুত্র। অভিযানে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ও ৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।




