মহানগর শিবিরের সভাপতি সাজু, সেক্রেটারি ফাহিম
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৮:৫৫ অপরাহ্ন

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম সাজু এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আবু তাহের মো. ফাহিম।
বুধবার সিলেট মহানগর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশে ভোট অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেলের সিবগাতুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরের সদ্য সাবেক সভাপতি শাহীন আহমদ।
২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত শহীদুল ইসলাম সাজুকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি শহীদুল ইসলাম সাজু শাখা সেক্রেটারি হিসেবে আবু তাহের মো. ফাহিমকে মনোনীত করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি





