জগন্নাথপুরে মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৯:১৯ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে ২১ ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. বরকত উল্লাহর সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু হোরায়রা সাদ মাষ্টার, অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা সমবায় অফিসার রাজ মনি সিংহ, জগন্নাথপুর ইউপিইটিসি ইন্সট্রাক্টর মো. মোস্তফা আহসান হাবিব, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মামুনুর রহমান হাওলাদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, পল্লী সঞ্চয় ব্যাংক জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক মো. আব্দুল হাকিম, জগন্নাথপুর মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মো. হুমায়ুন কবির, কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজ রহমান, সাংবাদিক শাহজাহান মিয়া, ইকবাল হোসাইন, শাহ ফুজায়েল আহমদ, কাঞ্চনশিখা একাডেমির পরিচালক কুশোল কান্তি রায় সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের জন্য সকল দপ্তরের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।





