গোলাপগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪০:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় ফরহাদ হাসান (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক বিয়ানীবাজার উপজেলার মাটিজুরা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সকালে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও চালকের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দূর্ঘটনা কবলিত বাইকের রেজিস্ট্রেশন নম্বর সিলেট-ল ১২-৭১৬৪।
গোলাপঞ্জ থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।





