নগরীতে ইয়াবাসহ ২ জন আটক
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৮:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে নগরীর পুরাতন জেল রোড এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার সিলাম টিলাপাড়া এলাকার মৃত আজির উদ্দিনের ছেলে মো. নাঈম (২৫) ও ওসমানীনগর উপজেলার দশহাল এলাকার তেরা মিয়ার ছেলে উজ্জল মিয়াকে (৪৫) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক দুইজনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




