প্রবাসী কল্যাণ মন্ত্রী কমলগঞ্জ আসছেন শনিবার
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৬:১৬ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা জমিদার বাড়ির কৃতি সন্তান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শনিবার নিজ জন্মভূমি কমলগঞ্জ সফরে আসছেন।
সরকারি সফরসূচি অনুযায়ী শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মন্ত্রী সাবেক অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান-এর মৌলভীবাজারের বাহারমর্দনস্থ গ্রামে কবর জিয়ারত করবেন। এরপর দুপুর ১২টায় তিনি শ্রীমঙ্গলের বরুনা মাদরাসা পরিদর্শন করবেন এবং স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব পীর সাহেব মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এরপর দুপুর ২.৩০ ঘটিকায় মন্ত্রী কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামে অবস্থিত তাঁর দাদা-দাদীর কবর জিয়ারত করবেন। সফর শেষে বিকেল সাড়ে ৩টায় মন্ত্রী কমলগঞ্জ থেকে সড়কপথে নিজ বাসভবন সিলেট এর উদ্দেশ্যে রওনা হবেন।





