এতিমদের সাথে জেলা প্রশাসকের ইফতার
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৭:০০ অপরাহ্ন

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, সরকারি শিশু পরিবারের বাসিন্দারা আমাদের সন্তানের মতো। তারা আমাদের সমাজেরই অংশ। তিনি বলেন, তাদের জীবনমান উন্নয়নসহ সুশিক্ষায় শিক্ষিত করে দেশের মানব সম্পদে রুপান্তর করতে হবে। তারা প্রকৃত মানুষ হয়ে দেশের জন্য অবদান রাখবে বলে আমার বিশ্বাস। এজন্য সরকার তাদের সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ।
তিনি বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর রায়নগর শিশু পরিবার (বালিকা) সিলেটের এতিম শিশুদের সাথে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের সিলেট এর উপপরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে ও উপ তত্ত্বাবধায়ক জাহানারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক, প্রবেষণ অফিসার তমির হোসেন চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা অফিসার মুনতাকা চৌধুরী, সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, সিনিয়র সাংবাদিক গুলজার আহমদ প্রমুখ।
ইফতার মাহফিলে কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন প্রধানক্বারী ও সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগর এর কোরআন প্রশিক্ষক মাওলানা আতাউর রহমান। বিজ্ঞপ্তি





