বড়লেখায় ভারতীয় মদ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪০:২৩ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ডিমাই মিশন এলাকা থেকে শনিবার দুপুরে ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি বিওসি টিলা বিওপি। এসময় মাদক চোরাকারাকরিরা পালিয়ে যায়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বিওসি টিলার সদস্যরা শনিবার দুপুরে সীমান্তের আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বড়লেখা উপজেলার ডিমাই মিশন এলাকায় অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধার করেছে। যার সিজার মূল্য সোয়া লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান সুজন জানান, মাদক উদ্ধারের ব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





