সিলেটে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৩:৫১ অপরাহ্ন

‘৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৫-২০২৬ (টায়ার-১, সিলেট ভেন্যু)’ এর উদ্বোধন রোববার সকাল ৮.৩০ টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ এর উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক মো. সারওয়ার আলম।
প্রতিযোগিতার মূল উদ্দেশ্যকে সমুন্নত রেখে ক্রীড়াসুলভ আচরণের মাধ্যমে জাতীয় পর্যায়ের ক্রিকেটার তৈরীর পাইপলাইন সমৃদ্ধ করতে উক্ত প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রধান অতিথি হিসেবে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং উক্ত প্রতিযোগিতার ভেন্যু হিসেবে সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে মনোনীত করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্যসচিব মো. নূর হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ওয়াহিদ উমায়ের, সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট আম্পায়ার মো. শাহ আলম ও উজ্জ্বল বখত, ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দলের ম্যানেজার শামীম ভূঁইঞা, ফেনী জেলা ক্রিকেট দলের ম্যানেজার কফিল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।
উদ্বোধনী ম্যাচ ব্রাহ্মণবাড়িয়া বনাম ফেনী জেলা ক্রিকেট দলের মধ্যকার অনুষ্ঠিত হয়। টসে জিতে ফেনী জেলা ক্রিকেট দল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। বিজ্ঞপ্তি




