নিজ এলাকায় ফুলেল ভালোবাসায় সিক্ত এমপি মুজিব
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৪:৩২ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে নির্বাচনে সিলেট বিভাগের মধ্যে সর্ব্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে ঢাকায় শপথ গ্রহণ ও অবস্থান শেষে রোববার দুপুরে নিজ এলাকায় আসেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
এ সময় এমপি মো, মুজিবুর রহমান চৌধুরীকে স্বাগত জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় তিনি নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগনের প্রতি বিপুল ভোটে বিজয়ী করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলার পর জনগণ আমাকে যে সম্মান দিয়েছেন, তা চিরস্মরণীয়। মৌলভীবাজার-৪ আসনের মানুষের আস্থার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান কাজ। এই এলাকার উন্নয়ন, শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ। তিনি মাদক এবং চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এ সময় জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ছরওয়ার শোকরানা নান্নাসহ উপজেলা ও পৌর বিএনপিম অঙ্গ ও সহযেগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





