সংসদ বসছে ১২ মার্চ
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৯:৫৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
এুসংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি সে মতে প্রধানমন্ত্রী পরামর্শক্রমে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেটা নির্ধারণ হয়েছে ১২ মার্চ।





