খেলাফত মজলিসের কার্যনির্বাহী পরিষদের বৈঠক
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৬:২৭ অপরাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের বৈঠক শুক্রবার বাদ তারাবীহ লালদিঘীরপাস্থ মজলিস কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, ডা. মাওলানা মোস্তাফা আহমদ আজাদ, মাওলানা জিলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুন নুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আবুল কালাম, হাফিজ সাইফুল ইসলাম, মাওলানা আইয়ুব আলী কামালী, মুহাম্মদ সিকন্দর আলী প্রমুখ।
বৈঠকে বিগত মাসের রিপোর্ট পেশ পর্যালোচনা ও আগামী ১২ রমজান ২ মার্চ তালতলাস্থ গুলশান হোটেল এন্ড পার্টি সেন্টারে রাজনীতিবীদ, সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে তাক্বওয়া অর্জনে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি





