দক্ষিণ সুরমায় রইছ মিয়া জামে মসজিদ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২০:১৩ অপরাহ্ন

সিলেট-৩ সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, আমি সৌভাগ্যবান আল্লাহর ঘরের মেহমান হয়ে আসতে পেরে। যারা এই মহতি উদ্যোগে দান ও সহযোগিতা করেছেন আল্লাহপাক তাদের দানকে কবুল করুক। তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় কেউ যেন বৈষম্যের শিকার না হয়। দলীয় ভেদাভেদের কেউ এর শিকার না হয় আমি এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবো। রাস্তাঘাট উন্নয়নসহ অবকাঠামো উন্নয়নে সাধিত হয় এই বিষয় আমার অগ্রাধিকার থাকবে।
এমপি মোহাম্মদ আব্দুল মালিক শুক্রবার বাদ জুমআ’ দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধরাধরপুরে রিছায়তপুর রইছ মিয়া জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য বিশিষ্ট গোলাম মোস্তফা কামাল।
কুয়েত প্রবাসী মকলিছ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মো. মেহেদী হাসান মজলু, বাবুল আহমদসহ প্রবাসী ও বিত্তবানদের সহযোগিতায় ৫০ লক্ষাধিক টাকা ব্যয়ে নবনির্মিত মসজিদের চারতলা ফাউন্ডেশনের প্রথম ও দ্বিতীয় তলার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুর রহমান, আব্দুল খালিক, তেতলী বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিন, বিএনপি নেতা শফিক মিয়া, তোফায়েল আহমদ কচি, যুবদল নেতা সারওয়ার হেসেন বাদল, সাইদুল ইসলাম, স্থানীয় মুরব্বি জামাল উদ্দিন, হাবিব উল্লাহ, নিজাম উদ্দিন, আইয়ূব আলী, ফজলু মিয়া, মোঃ জমির আলী, মোঃ গৌছ উদ্দিন, মোঃ ময়ূর উদ্দিন, আসক আলী, শাহিদ আলী, আব্দুর রজ্জাক রিয়াদ উদ্দিন, মতাহির আলী, মোঃ নাছির উদ্দিন, শাহিন আহমদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন রিছায়তপুর হাজি রইছ মিয়া জামে মসজিদের ইমাম মাওলানা আমির উদ্দিন। বিজ্ঞপ্তি





