মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৬:২৬ অপরাহ্ন

সিলেটে মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ’ সিলেট নগরীর মজুমদারপাড়া ঘাসিটুলাস্থ জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসায় ‘কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ’-এর প্রধান কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ডের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খুল কোররা মাওলানা মোজ্জাম্মিল হুসাইন চৌধুরী সভাপতিত্বে এবং বোর্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারী বিলাল আহমদ এর পরিচালনায় উক্ত মাহফিলে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত পরিবেশন করেন সাত ক্বেরাতের ক্বারী হাফিজ মাওলানা আব্দুল ওয়ারিছ চট্টগ্রামী।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বোর্ডে সহকারী মহাপরিচালক ও শাবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মতিউর রহমান, বোর্ডের মহাসচিব মাওলানা ক্বারী সামসমুদ্দিন মুহাম্মদ ইলিয়াছ, মাওলানা ক্বারী হাফিজ মাহফুজুর হুসাইন চৌধুরী, মাওলানা হাফিজ মাসুক আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সিনিয়র সাংবাদিক আতাউর রহমান আতা, আব্দুল মজিদ, বাবলু আহমদ, ফয়েজ আহমদ, মুহিবুর রহমান মবু, মাওলানা ক্বারী সিফাত উল্লাহ, মাওলানা হাফিজ সামছুজ্জামান, মাওলানা ক্বারী আমির হামযা তালুকদার প্রমূখ। উক্ত কেন্দ্রে ১ম জামাত থেকে ছাদিছ (সনদ) জামাত পর্যন্ত শিক্ষার্থীদেরকে প্রদিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হবে।
বোর্ডের মাসব্যাপী এই কোর্সে বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত, তাজবিদ ও দ্বীনি বুনিয়াদি শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করা হয়। দোয়াতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য এবং প্রশিক্ষণ কোর্সের সার্বিক সাফল্য কামনা করা হয়। বিজ্ঞপ্তি





