কর আইনজীবী সমিতির আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৭:৩০ অপরাহ্ন

সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মেন্দিবাগস্থ কর আইনজীবী সমিতির হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সমর বিজয় সী শেখর-এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মো. খায়রুল আলমের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কোষাধ্যক্ষ এডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহিন ও গীতা পাঠ করেন প্রফেসর হৃষিকেশ ধর। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান।
অন্যান্যদের মধ্যে আলোচনা অংশগ্রহণ করেন সমিতির সাবেক সভাপতি আয়কর আইনজীবী এম শফিকুর রহমান, আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর, এডভোকেট মো. আবুল ফজল, সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, আয়কর আইনজীবী মিন্টু চন্দ্র অনুপব্রত, সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট আবজল মিয়া তালুকদার, আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেন মঞ্জু, আয়কর আইনজীবী মওদুদ আহমদ, আয়কর আইনজীবী মখলিছুর রহমান, এডভোকেট মোস্তাকিম আহমদ কাওছার, আয়কর আইনজীবী আব্দুল আহাদ, আয়কর আইনজীবী মো, আলাউর রহমান, আয়কর আইনজীবী মানিক চন্দ্র দাস প্রমুখ। বিজ্ঞপ্তি





