৫৩৮ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৯:২৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর থেকে সাড়ে ৫ দশমিক ৩৮ বিলিয়নের (৫৩৮ কোটি) ডলার কিনেছে। দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখার পাশাপাশি রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতেই বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনছে। গতকাল রোববার ( ২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে কিনেছে ৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার। আজ ১২২ টাকা ৩০ পয়সা কাটঅফ রেটে ৮টি বাণিজ্যিক ব্যাংকের থেকে ১২৩ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে, চলতি ফেব্রুয়ারিতে কেনা হলো মোট ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
মূলত ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে ডলার সরবরাহ বেশি রয়েছে। এজন্য ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, ব্যাংকগুলো ডলার বিক্রি করতে আগ্রহী। আর বাংলাদেশ ব্যাংক কেনার মাধ্যমে রিজার্ভ বাড়াচ্ছে।





