বাস টার্মিনাল থেকে ৩ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কদমতলী টার্মিনাল থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন বাসটার্মিনাল সংলগ্ন শতাব্দী গেইটের সামনে প্রকাশ্যে ‘তীর শিলং’ জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— গোলাপগঞ্জ উপজেলায়র সাথির আলী প্রকাশ চেরাড় আলীর পুত্র ও বর্তমানে আলমপুর এলাকায় বসাবসরক করিম আহমেদ প্রকাশ রহিম (৩০), জকিগঞ্জ উপজেলার সুরুজ আলীর পুত্র বর্তমানে বাসটার্মিনাল এলাকার একটি হোটেলে কর্মরত হেলাল আহমেদ (২৮) ও নেত্রকোনা জেলার মদন উপজেলার বজলুর রহমানের পুত্র বর্তমানে দক্ষিণ সুরমার বাসটার্মিনাল রোড এলাকায় বসবাসরত আলাল মিয়া (৪৭)।
এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)র মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। আইনানুগ ব্যবস্থা গ্রহনপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





