শাবির নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. সাইফুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৮:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়াকে ধন্যবাদ জ্ঞাপনসহ তাঁর বর্ণিত পদের দায়িত্ব পরিসমাপ্তির নির্দেশনা সাপেক্ষে গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতাদি ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। কর্তৃপক্ষের অনুমেদানক্রমে এ আদেশ জারি করা হলো।




