এসএমইউজের জরুরি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৯:০০ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে)-এর এক জরুরি সভা সোমবার সিলেট প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ ও উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হওয়ায় সংগঠনের পক্ষে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির সরকার গঠন এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
সভায় অপর এক সিদ্ধান্তে, সিলেটের কৃতি সন্তান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বিরোধী দলের নেতা নির্বাচিত হওয়ায় তাঁকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এছাড়া, বিএনপি সরকারে সিলেটের কৃতি সন্তান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদার) হুমায়ুন কবিরকে অভিনন্দন জানানো হয়। একসঙ্গে সিলেট সিটি করপোরেশনের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
সভায় সংগঠনের উদ্যোগে শিগগিরই একটি ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে সংগঠনের সিনিয়র সদস্য এনামুল হক জুবেরকে আহ্বায়ক করে ৯ সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। সভায় সংগঠনের ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





