সিলেটে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ঈদ উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০১:২৮ অপরাহ্ন
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সাংবাদিক পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে সিলেট প্রেসক্লাব ভবনে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এসএমইউজে’র ব্যবস্থাপনায় সাংবাদিকদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এসএমইউজে’র মোহাম্মদ বদরুদ্দোজা বদর, সিনিয়র সহ-সভাপতি এনামুল হক জুবের, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি





