শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই : শাবি ভিসি
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২২:০৪ অপরাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, শিক্ষকদের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত রয়েছে। সুতরাং তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। গতকাল সোমবার শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে তিন দিনব্যাপী ‘Teaching, Learning and Management’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি না করে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তারা আনন্দের সঙ্গে পড়াশোনা করতে পারে। কঠোরতার পরিবর্তে সহানুভূতিশীল মনোভাব নিয়ে শিক্ষার্থীদের শেখাতে হবে। সেই বিষয়ে সচেতন থাকতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ প্রশিক্ষণ কর্মশালা থেকে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবেন।
স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল দিগ্বিজয় চক্রবর্তীর সঞ্চালনায় কর্মশালায় প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি




