বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪২:১৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র ই-ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়। ভিসা ইস্যু হওয়ার পর পাসপোর্টের তথ্য পাঠানো এবং ই ভিসা যাচাইয়ের জন্য UKVI অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ভ্রমণের আগে এই তথ্য যাচাই জরুরি বলে জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। এসব তথ্য UKVI অ্যাকাউন্টে হালনাগাদ হওয়ার পরই যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন। UKVI সেবা পেতে কোনও অর্থ লাগবে না। বিস্তারিত জানতেwww.gov.uk/eVisa ভিজিট করতে অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।




