মাদক মামলায় সাজাপ্রাপ্ত নারী র্যাবের হাতে আটক
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩১:০২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : র্যাব-৯ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে দুইটি মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন কাজিটুলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন— কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম (শেখেরহাটি) এলাকার বাসিন্দা সীমা বেগম (৩০)। তিনি কিশোরগঞ্জের মাদক মামলার পলাতক আসামি এবং একটি উক্ত মামলায় আদালত তাকে ৬ বছরের কারাদণ্ড প্রদান করেন।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রোববার রাতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।




