সোবহানীঘাট থেকে মদসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩২:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর সোবহানীঘাট থেকে মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম- মা. আলী (৩০)। সে গোয়াইনঘাট থানার উত্তর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বশির মিয়া বশুর ছেলে। তার কাছ থেকে ২০ বোতল বিদেশি উদ্ধার করা হয়েছে।
সোমবার এর সত্যতা নিশ্চিত করে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।




