শান্তিগঞ্জে হতদরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫২:১৯ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা, বসিয়া খাউরী ও জয়সিদ্ধি গ্রামের ২৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সুলেমান জায়গীরদার অর্গানাইজেশন। মঙ্গলবার সকাল ১১টায় সংগঠনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মশিউর রহমান জায়গীরদার মিঠুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ জায়গীরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবু সালেহ, সৈয়দ কায়কোবাদ, ইউসুফ উদ্দিন, ইবাদ মিয়া, কয়ছর মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জহুরা বিবি, সাংগঠনিক সম্পাদক নাসিম জায়গীরদার ও সদস্য সৈয়দ বিলাল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য অনিক হাসান, রনিক হাসান, রামীম, সৈয়দ মুবিন, লায়েছ, হুমায়ূন মিয়াসহ বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগীরা। বিজ্ঞপ্তি





