মৌলভীবাজার থেকে ৫টি এয়ারগান উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৬:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৫টি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজপাড়া এলাকার একটি বাঁশবাগানের আশপাশে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় পরিত্যক্ত এয়ারগানগুলো উদ্ধার করা হয়। তবে এই সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে জড়িতদের শনাক্ত করতে র্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) এ তথ্যটি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত এয়ারগানগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





