তালতলা থেকে ২ ছিনতাইকারী আটক
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৫:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই চিহ্নিত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কোতোয়ালী থানাধীন তালতলা এলাকায় পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তার ওপর ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি চাকু ও ১টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা থানার তেলীবাজার (বাইপাস-লন্ডনীর বাসা) এলাকার ইকবাল হোসেন শফিক (২৭) ও শাহপরান থানার মেজরটিলা (সৈয়দপুর কালা মিয়ার কলোনী) এলাকার বাসিন্দা আবু রায়হান আব্দুল্লাহ (২৬)।
বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলায় আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





