সরকারি গাড়ি ফিরিয়ে দিলেন জামায়াত আমীর
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১১:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে সফরে এসে সরকারি গাড়ি ব্যবহার করেননি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান।
শুক্রবার সকালে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আনতে যাওয়া সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে বলেন, ‘১২ তারিখের পরে চড়ব’।
বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ার পর শুক্রবার প্রথমবারের মতো সিলেটে আসেন ডা: শফিকুর রহমান। তাকে নেওয়ার জন্য বিমানবন্দর এলাকায় সিলেট প্রশাসনের পক্ষ থেকে একটি গাড়ি পাঠানো হয়। তবে বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি বলেন, ‘এটা কি সরকারি গাড়ি? আমি ১২ তারিখের পরে চড়ব। আপনারা আসেন, আমি কৃতজ্ঞ। আমি পাওয়ার এক্সারসাইজ করতে চাই না।
উল্লেখ্য, আগামী ১২ মার্চ থেকে জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে।





