সিলেটে ব্যতিক্রমী আয়োজন ‘খোলো দ্বার ইফতার আনন্দ’
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৯:২৩:২১ অপরাহ্ন

আনন্দ বঞ্চিত এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ‘খোলো দ্বার’ সামাজিক সংস্থার উদ্যোগে ‘খোলো দ্বার ইফতার আনন্দ’ অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি এতিমখানায় একঝাঁক কুরআনের পাখিদের নিয়ে এবারের রামাদানের প্রথম প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন করেছে সংগঠনটি।
শনিবার নগরীর ‘হযরত শাহ ওলিউল্লাহ (র.) জামিয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসা ও এতিমখানা ’ মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘খোলো দ্বার’ সংস্থাটির ডিরেক্টর ও ফাউন্ডার সাহরিন সুলতানা রিংকি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সাজেদা আক্তার, সামির, সমাজকর্মী রাহিন আহমেদ নাহিদ ও মাদ্রাসাটির মুহতামিম হাফিজ রইছ উদ্দিন। এসময় মাদ্রাসার অন্যান্য শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সংস্থাটির অন্যতম বিশেষ সদস্য জাকিয়া বেগম, সোনিয়া বেগম, বিশেষ দাতা রাজিয়া সুলতানা পিংকি ও সজীব আহমেদ রাশেদ, উপস্থিত ছিলেন। সকলের নিরলস পরিশ্রমে সফল চেষ্টা এবং স্নেহ ও ভালোবাসায় এতিম শিশুদের সাথে এক আনন্দঘন উৎসবমুখর বিশেষ পরিবেশ সৃষ্টি হয়।
‘খোলো দ্বার’ সংস্থাটির ডিরেক্টর ও ফাউন্ডার সাহরিন সুলতানা রিংকি বলেন, অসহায় দুঃখী এবং সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখের হাসি ফুঠাতে পারাটাই আমাদের সাফল্য। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এই উদ্যোগগুলো শুধু রমজানে সীমাবদ্ধ না রেখে সারাবছরই অব্যাহত রাখার চেষ্টা করা হবে। বিজ্ঞপ্তি




