জগন্নাথপুরে দোয়া ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৬, ৭:২৯:১১ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদের উদ্যোগে রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শামীম আহমদের বাড়িতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বলবল মসজিদের ইমাম মাওলানা আব্দুন নুর।
এসময় জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দিলু মিয়া, এলাকার মুরব্বী মানিক মিয়া, আব্দাল মিয়া, মুক্তার মিয়া, সুরত মিয়া, তছর উদ্দিন, হিরণ মিয়া, লন্ডন প্রবাসী সিরাজুল হক, দেহার মিয়া, আলা উদ্দিন মিয়া, ফয়েজ আলী, দরছ মিয়া, ওয়াছিল হক, বেলাল আহমদ দিলু, পৌরসভার সাবেক কাউন্সিলর সুহেল আহমদ, সাবেক কাউন্সিলর ছমির উদ্দিন, ব্যবসায়ী আজাদ আলী, কদ্দুছ মিয়া, মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, ইছহাক আহমদ শামীম, পৌর বিএনপি নেতা ফারুক আহমদ, এম এম সুহেল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব নাছিম আহমদ রুহেল, বিএনপি নেতা আরশ আলী, যুবদল নেতা সেলু মিয়া, মো. কাজল মিয়া, মো. বাচ্চু মিয়া, শাহীনুর রহমান, আব্দুল আলীম, রোকন মিয়া, জালাল মিয়া, আব্দুল মতিন, মুত্তাকিন বিল্লাহ, মোঃ আনা মিয়া, আবু তাহের, আলী জহুর, নুর ইসলাম, সাহাব উদ্দিন, শিশু মিয়া, রাজু আহমদ, পৌর ছাত্রদল নেতা মোবারক হোসেন তুহিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।





