তাহিরপুরে জামায়াতের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৬, ৮:১১:৩৩ অপরাহ্ন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর বাজারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।
উত্তর বড়দল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আনোয়ার হোসেন এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রুকন উদ্দিন, নায়েবে আমীর সেলিম হায়দার, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা রুহুল আমিন, আইনজীবী মহসিন রেজা মানিক, শিক্ষাবিদ মোছায়েল আহমদ, বাদাঘাট সরকারী ডিগ্রি কলেজ এর শিক্ষক বাহাউদ্দীন, জামায়াত নেতা কামরুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী বক্তব্য রাখেন উত্তর বড়দল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা বশির উদ্দিন। বিজ্ঞপ্তি





