কর্মচারীর ছুরিকাঘাতে ইবি শিক্ষক খুন
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৬, ৭:৪৪:৫৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : কর্মচারীর ছুরিকাঘাতে নিজ কার্যালয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক খুন হয়েছেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান সাংবাদিকদের বলেন, সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় একই বিভাগের কর্মচারী ফজলুর রহমান আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন প্রক্টর।
ঘটনাস্থলে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিমও শিক্ষিকার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাড্যাম মারা গেছেন। তাকে আমরা হাসপাতালে নিয়ে এসেছিলাম, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। আর যিনি এ কাজ করেছেন ফজলুর রহমান, তিনি নিজেও আত্মহননের চেষ্টা করেন। তার অবস্থাও আশঙ্কাজনক। কুষ্টিয়া পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, এ ঘটনা কীভাবে ঘটেছে, সে ব্যাপারে পরে জানানো হবে।





