দক্ষিণ সুরমায় ধনপুর খাল খনন শুরু
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৬, ৮:৩২:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামে ধনপুর খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ। এতে প্রধান অতিথি বলেন, এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। ধনপুর খাল খনন সম্পন্ন হলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




