ছাতকের ছৈলায় জামায়াতের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৬, ৫:৫৪:৩১ অপরাহ্ন

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, রামাদ্বান হোক জীবন পরিবর্তনের মাস। রামাদ্বান আসে, রামাদ্বান যায়, মু’মীন জীবনে পরিবর্তন হয় খুবই কম। হক আদায় করে রোযা রাখার দুর্বলতার কারণে মাসটি থেকে সবাই ফায়দা অর্জন করতে পারে না। শুধুমাত্র উপোস থাকার নাম রোযা নয়। ঈমান ও আত্মপর্যালোচনার সাথে রোযা রাখতে হবে। নবী (সা.) বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।
তিনি বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখা আয়োজিত রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শ্রীনগরে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গ্রামের মুরব্বি জমির আলী।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ছৈলা আফজলাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি আরাফাত আহমদ রাহাত, সেক্রেটারি তাহমিদ আলম, সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার হোসাইন আহমদ লনি, ছাত্রশিবির ছাতক পূর্ব আদর্শ শাখার সভাপতি ছাত্রনেতা রবিউল ইসলাম, কলেজ সভাপতি হাবিবুর রহমান জুনেদ।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাউয়া ইউনিয়ন জামায়াত নেতা কবি নজরুল ইসলাম, শ্রীনগর গ্রামের মুরব্বি মল্লিক উদ্দিন, নিজাম উদ্দিন, নোয়াপাড়া গ্রামের মুরব্বি আব্দুল মনাফ, ছাদ উদ্দিন, রাধানাগর গ্রামের মুরব্বি জামায়াত নেতা আব্দুর রহমান, জুনেদ আহমদ ও স্থানীয় ইউনিটের সেক্রেটারি আব্দুল্লাহ ইমরুল নাসিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, রামাদ্বান মাস কুরআন নাযিলের মাস। কুরআন থেকে হেদায়াতের আলো গ্রহণ করতে হবে। সেই সৌন্দর্য গ্রহণ করতে হলে কুরআন পড়া, অধ্যয়ন, বুঝা, মানা, প্রচার প্রসার এবং সর্বত্র কুরআনের আলো ছড়িয়ে দেয়া ও প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার রাখা জরুরী। বিজ্ঞপ্তি




