দোয়ারায় জামায়াতের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৬, ৫:৫৫:২৮ অপরাহ্ন

দোয়ারাবাজার সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস বলেছেন, আমরা জামায়াতে ইসলামীকে প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন করিনি। আমাদের নির্বাচন মানুষের মুক্তির জন্য। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম’র জন্য।
বুধবার সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের জামায়াতে ইসলামী’র চাইরগাঁও বাজার ইউনিট কর্তৃক আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক ছাত্রনেতা আব্দুল আলিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর আতাউর রহমান, নায়েবে আমীর ডা. আবুল কালাম আজাদ, সেক্রেটারি রফিকুর রহমান, দোয়ারাবাজার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবু সালেহ মোহাম্মদ বোরহান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মতিন, চাইরগাঁও বাজার ইউনিট সভাপতি মকবুল হোসেন। এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ তিন শতাধিক মানুষজন উপস্থিত ছিলেন।




