পাথারিয়ায় ভিজিডি’র চাল বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৬, ৫:৫৬:২৬ অপরাহ্ন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে ভিজিডি কর্মসূচির আওতায় ২৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০২৫-২০২৬ অর্থবছরের ভিজিডি কর্মসূচির আওতায় ইউনিয়নের উপকারভোগী নারীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ২৫০ জন উপকারভোগীর মাঝে এ চাল বিতরণ করা হয়।
এ সময় ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল যাতে প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে ইউনিয়ন পরিষদ সবসময় আন্তরিকভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) অসীম বরন তালুকদার, ইউপি সচিব মীরা চন্দ ইউপি সদস্য মো. ইলিয়াস মিয়া, মো. দুলাল মিয়া, লিটন তালুকদার, সংরক্ষিত সদস্য হাওয়ারুন নেছা ও রাহেলা বেগম, কম্পিউটার অপারেটর সজীব দাসসহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ সদস্যরা। বিজ্ঞপ্তি




