বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৬, ৮:৫৪:৪২ অপরাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার তালতলার একটি রেস্টুরেন্টে তাক্বওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালি।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রেজাউল করীম জালালি বলেন, মাহে রমজান কুরআন নাজিলের মাস। আল কুরআন নাজিলের মাসে আমাদেরকে কুরআনের সাথে সম্পৃক্ত থেকে দুনিয়া আখেরাতের সফলতা অর্জন করতে হবে। সদ্যসমাপ্ত গণভোট প্রসঙ্গে সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা জনগণ বরদাস্ত করবে না। দেশবাসী গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন দেখতে অধির আগ্রহে অপেক্ষায় রয়েছে। তাই সরকারকে অবিলম্বে গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, কেন্দ্রীয় সম্পাদক মাওলানা ছামিউর রহমান মুসা, যুক্তরাজ্য শাখা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর খাঁন ও সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের সাবেক সভাপতি মাওলানা গাজী রহমাতুল্লাহ, সিলেট জেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজিপুরি, সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক, ক্বারী উবায়দুর রহমান, ক্বাযি জুনায়েদ আহমেদ, মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মাওলানা ছানা উল্লাহ, মাহবুবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি




