মৌলভীবাজারে বোরহান উদ্দিন সোসাইটির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৬, ৮:২৪:৪৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি ঃ মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন রহ. ইসলামী সোসাইটি (বিআইএস) এর স্বেচ্ছাসেবীদের ইফতার মাহফিল শুক্রবার উত্তর জগন্নাথপুর সংগঠনের স্থায়ী প্রজেক্ট বোরহানাবাদে অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিআইএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব। এই সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কাচ্চি কিং এর চেয়ারম্যান শামীম তরফদার, যায়যায়দিন’র স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ, সমাজকর্মী আব্দুর রহমান পারভেজ। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিআইএস উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তফা বকস, মোঃ আকরম হোসেন, অর্থ সচিব নাজমুল হোসাইন, যুগ্ম অর্থ সচিব কামরান চৌধুরী, দপ্তর সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম দপ্তর সচিব আব্দুস সুবহান দেওয়ান, যুগ্ম সমাজ কল্যাণ সচিব ফয়েজ আহমদ, কার্যকরী পরিষদের সদস্য শেখ মেহেদী হাসান, শেখ সামি আব্দুল্লাহ, নির্বাহী পরিচালক মোঃ রেজাউল ইসলাম রাফি, মাহবুবুর রহমান ইয়ামিম, মানবিক সহায়তা টিমের টিম এর সহকারী টিম লিডার আশরাফুল ইসলাম তানভীর, রাকিবুল ইসলাম ইমন, রেদওয়ান আহমদ ছামী, জাবেদ আহমদ, জাহেদুল ইসলাম আমিনুল, মোঃ আবদুল মোমিন তুহিন, ফারজান আহমদ, মোহাম্মদ নাসিম চৌধুরী, শাহরিয়ার আহমদ শিহাব, মোঃ আমান রহমান, নায়েব খান, শাহ গৌসুল হোসেন শাকি, জুয়েল আহমদ, শামসুল ইসলাম শুভ, মোহাম্মদ মহিবুর রহমান, মোঃ এহতেশামুল হক জাকি সহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী ও এলাকাবাসী এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।




