ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৬, ৯:১২:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর ভাতালিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টার দিকে ভাতালিয়া এলাকার ৮নং বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি টিনশেড ও পাশবর্তী একটি বিল্ডিং ঘরের মূল্যবান আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে বৈদ্যতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
এর সত্যতা নিশ্চিত করে তালতলা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার কুতুব উদ্দীন জানান, ঘটনাস্থল থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে প্রায় ৬-৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে টিনশেড ঘরে বসবাসরত ৪টি ভাড়াটিয়া পরিবারের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে জানিয়েছেন তিনি।





