মেট্রোপলিটন চেম্বারের বার্ষিক সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৬, ৭:৩৯:৪৮ অপরাহ্ন

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর বার্ষিক সাধারণ সভা এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে নগরীর জেল রোডস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
এসএমসিসিআই’র সাবেক সভাপতি আফজাল রশীদ চৌধুরীর সভাপতিত্বে ১ম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হোসেন। বার্ষিক প্রতিবেদন পেশ করেন ১ম সহ-সভাপতি মো. ফেরদৌস আলম। শোক প্রস্তাব পাঠ করেন সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী। ২০২৫ এর আর্থিক রিপোর্ট ও ২০২৬ সালের প্রস্তাবিত বাজেট পেশ করেন কোষাধ্যক্ষ মো. জহির হোসেন।
চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস, সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল, সাধারণ সম্পাদক মো. জোবায়ের বখত জুবের, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আশিক উদ্দিন, সিলেট চেম্বার অব কর্মাস ইন্ড্রাটির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সাবেক সিনিয়র সহ সভাপতি মো. হিজকিল গুলজার, সাংবাদিক মঈন উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট বদরুজ্জামান সেলিম, সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট ইউমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, সাংবাদিক গোলজার আহমদ হেলাল, এম. সাইফুর রহমান তালুকদার, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির অর্থ সম্পাদক এনামুল কুদ্দুছ চৌধুরী, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুল হাদী পাবেল, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, ভেজিটেবল মার্কেট ব্যবসায়ী সমিতির সহ সভাপতি কাওছার আহমদ প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হোসেন। বিজ্ঞপ্তি





