খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে’র অনুদান বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৬, ৮:৪৮:৩৩ অপরাহ্ন
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে’ এর পক্ষ থেকে ৩৬৬ পরিবারের মধ্যে নগদ ১০ লক্ষ টাকার অনুদান বিতরণ করা হয়েছে।
রোববার দুপুর ২ টায় সিলেটের ওসমানীনগর উপজেলার খন্দকার বাজারস্থ খাগদিওর জামিয়া ইসলামিয়া মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগদিওর জামিয়া ইসলামিয়ার পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী লয়লা। জামিয়ার মুহাদ্দিস মাওলানা নুরুল ইসলামের পরিচালনায় মুফতি আব্দুস সামাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন। অতিথি হিসেবে বক্তৃতা করেন জামিয়ার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, প্রধান শাইখুল হাদিস হাফিজ মাওলানা সালেহ আহমদ আনোয়ারপুরী, মাওলানা নুমানুল হক চৌধুরীসহ প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন, বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়ন এবং দক্ষিণ সুরমা উপজেলা জালালপুর ইউনিয়নের মোট ২৫টি গ্রাম ও মহল্লার ৩৬৬টি পরিবারের মধ্যে নগদ ১০ লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি





