রেকার করা মোটরসাইকেল আত্মসাতের চেষ্টা, আটক ১
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৬, ১০:৩৩:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে পুলিশের ট্রাফিক বিভাগের অভিযানে রেকারকৃত মোটরসাইকেল আত্মসাতের চেষ্টার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার নগরীর মেন্দিবাগ পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আটককৃতের নাম লিটন মিয়া (২২)। সে সুনামগঞ্জের জামালগঞ্জ থানার মাহমুদপুর গ্রামের সাহাব উদ্দিনের পুত্র ও বর্তমানে নগরীর কোতোয়ালী থানাধিন মদীনা মার্কেটে বসবাস করছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্টে ট্রাফিক ডিউটির সময় ট্রাফিক সার্জেন্ট মো. আলম একটি মোটরসাইকেল (রেজি: সিলেট-হ-১৫-৮৫০৯) কাগজপত্র না থাকায় রেকার করেন। পরবর্তীতে ড্রাম্পিংয়ে নেওয়ার দায়িত্বে থাকা রেকার ড্রাইভার লিটন মিয়া মোটরসাইকেলটি নির্ধারিত স্থানে না নিয়ে অন্যত্র নিয়ে যান। পরবর্তীতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং অভিযুক্ত লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক আটককৃতকে আদালতে সোর্পদ করা হয়েছে।





