দুর্নীতি মুক্তকরণ ফোরামের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৬, ৭:১৫:২৮ অপরাহ্ন
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে উচ্চপর্যায়ে দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রোববার বিকালে নগরীর তালতলাস্থ একটি রেস্তোরাঁর হলরুমে অনুষ্ঠিত হয়। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী। বক্তব্য রাখেন চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. আবুল হাশেম চৌধুরী, ফোরামের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ডা. অরুণ কুমার দেব, সহ সভাপতি মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক সরোজ ভট্টাচার্য্য, অর্থ সম্পাদক ড. চিন্ময় চৌধুরী মিতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউপি মেম্বার এনামুল হক আবুল, সিলেট মহানগর শাখার আহবায়ক আব্দুল গফুর, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাফিজ ক্বারী এম মইনুল ইসলাম আশরাফী, কেন্দ্রীয় সহ শ্রম বিষয়ক সম্পাদক মিজান গাজী।
উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, দৈনিক বিজনেস ফাইল সিলেট ব্যুরো চীফ বিদ্যা রত্ন রায়, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শিতাব, দপ্তর সম্পাদক আব্দুল মোতাওয়ালী ফলিক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীদুর রহমান জুনু, সহকারী প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, সাবেক ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ, ভাষানী ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক আমিন তাহমীদ, কেন্দ্রীয় সদস্য আবু তাহের, মাহবুব ইকবাল মুন্না, আরিফুর রহমান চৌধুরী, রেজাউল করিম লিটন, শেখ লুৎফুর রহমান লিলু, নগর হকার্স নেতা খোকন ইসলাম, তাজরীহান জামান এডভোকেট, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় আহবায়ক নিয়াজ কুদ্দুস খান, যুগ্ম আহবায়ক রিকন তালুকদার লিখন, শিক্ষানবিশ আইনজীবী তামিম রহমান চৌধুরী ও মিজানুর রহমান, জুয়েল আহমদ নিপু প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সিলেট মহানগর শাখার সদস্য সচিব মুজিবুর রহমান চৌধুরী। আলোচনা শেষে ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের রুহের মাগফেরাত, দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের সুস্বাস্থ্য, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। বিজ্ঞপ্তি





