সুরমা অন্ধ কল্যাণ সমিতির অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৬, ৯:১৪:০৮ অপরাহ্ন

সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর ফাজিলচিশত এলাকায় দেওয়ান সালামত রাজা চৌধুরীর বাস ভবনে অস্থায়ী কার্যালয়ে সমাজসেবী নাঈমা ফাতেমা’র ব্যক্তিগত তহবিল থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি দেওয়ান সালামত রাজা চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনন্য টেইলার্স ও ট্রেনিং সেন্টারের পরিচালক শামীমা ফেরদৌস চৌধুরী, ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সৈয়দ সামিত সোয়াদ, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, আর.টি.এম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রভাষক নুজহাত সাদিয়া হাফিজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরমা অন্ধ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবী শাহ ইমরানা আক্তার, সমিতির নির্বাহী সদস্য বুশরা ফেরদৌস চৌধুরী, সেচ্ছাসেবী সদস্য মালিহা ফেরদৌস চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিতদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি দেওয়ান সালামত রাজা চৌধুরীসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি




