র্যাবের অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৬, ৯:১৭:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে র্যাব-৯ ও ভোক্তা অধিকার অধিদপ্তর। সোমবারের ভেজাল বিরোধী অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার না করা এবং পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
র্যাব-৯ জানায়, লালদিঘীরপাড় হকার্স মার্কেটের মেসার্স হৃদয় এন্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা এবং শাহজালাল স্টোরকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় নেওয়া এই অভিযান স্থানীয় ক্রেতাদের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এইধরণের অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব-৯ সূত্রে জানা গেছে।





