ইবনে সিনা মীরগঞ্জের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৬, ৫:৪৩:০১ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে ইবনে সিনা কালেকশন এন্ড কনসালটেশন সেন্টার মীরগঞ্জের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় মীরগঞ্জ বিজনেস ফোরামের এমডি আব্দুল আজিজ জামালের সভাপতিত্বে ও ইবনে সিনা কালেকশন এন্ড কনসালটেশন সেন্টার মীরগঞ্জের সিনিয়র বিজনেস ডেভলপমেন্ট অফিসার দেলাওয়ার হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড’র চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল সিলেটের ম্যানেজার (এডমিন) বেলাল হোসেন, এজিএম ও হেড অব মার্কেটি মোহাম্মদ ওবায়দুল হক, ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপনা পরিচালক জালাল উদ্দিন আহমদ, ইবনে সিনা হাসপাতাল সিলেটের এসিস্ট্যান্ট ম্যানেজার নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার এহতেশামুল আলম জাকারিয়া, মীরগঞ্জ বিজনেস ফোরামের ডায়রেক্টর আবুল বাশার রানিক।
তারেক আহমদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইবনে সিনা কনসালটেশন সেন্টার মীরগঞ্জের ইনচার্জ হাবিবুল্লাহ দস্তগীর।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাহিদুজ্জামান লাভলু, মীরগঞ্জ বিজনেস ফোরামের ডাইরেক্টর আব্দুল মালিক, মাসুক আহমদ, ফারুক আহমদ, দেলোয়ার হোসেন, কবির আহমদ, হাফিজ কাওছার হোসেন, আমিন উদ্দিন ও ডা. এমদাদুল হক এনাম। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ফার্মেসীর মালিক, ব্যবসায়ী ও সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




