ওসমানীনগরে ডোবা থেকে লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৬, ৫:৪৪:৪০ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরের গোয়ালাবাজারে মহাসড়কের পাশে মহামায়া ফার্নিচার সংলগ্ন ডোবা থেকে অজ্ঞাতনামা এক পুরুষ (৫৫) মানসিক রোগীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ডোবায় লাশটি ভেসে থাকা অবস্থায় দেখে স্থানীয় পুলিশে খবর দিলে পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এরপর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়দের বক্তব্য, লোকটিকে পাগল অবস্থায় বাজারের বিভিন্ন স্থানে দেখা যেতো।
ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ মো. মুরশেদুল আলম ভূইয়া বলেন, রাতে সম্ভবত লোকটি মারা গেছে। খবর পেয়ে আমি ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি।




