কমলগঞ্জে আরব উল্লাহ-মরিয়ম ট্রাস্টের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৬, ৮:০২:০৬ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মরহুম শেখ আরব উল্লাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্ট। ট্রাস্টের পক্ষ থেকে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ জহির উদ্দিনের বাসভবনে এই বিতরণ কর্মসুচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান।
মুফতি মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে ও সমাজকর্মী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক সুলেমান মিয়া, মাওলানা সুলতান আহমদ, মুফতি শামসুল ইসলাম, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, জয়নাল আবেদীন, সাদিকুরর রহমান সামু, রুহুল ইসলাম হৃদয়, সমাজসেবক শিহাব আহমদ প্রমুখ।




